সাতসকালে নিউটাউনের পাচুরিয়ায় লাল ট্রলিব্যাগ থেকে চুইয়ে পড়ছে রক্ত।এই ঘটনায় শিহরিত এলাবাসি।শনিবার ওই ট্রলিব্যাগ থেকে দেহ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ। সাধারণত পুলিশের অনুমান,এই খুনটি অন্য জায়গায় করে দেহটিকে এখানে ফেলে রেখে গিয়েছে। তবে কে বা কারা কেন এই কাজটি করেছে তা এখনো জানা যায়নি।
অন্যান্য দিনের মতো শনিবার সকালেও সাফাই কর্মীরা কারিগরি ভবনের পিছন দিকে পাচুরিয়ায় কাজ করছিলেন। সেই সময় তাঁরা লক্ষ্য করেন নালার মধ্যে একটি লাল রঙের ট্রলি ব্যাগ তালা বন্ধ অবস্থায় রয়েছে। এরপর সাদাই কর্মীরা ট্রলি ব্যাগটি তুলতে গিয়ে দেখেন ব্যাগ থেকে চুঁইয়ে রক্ত পড়ছে। সাথে সাথেই খবর দেওয়া হয় টেকনোসিটি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে তালাবদ্ধ ট্রলি ব্যাগ থেকে একটি দেহ উদ্ধার করেন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির বয়স সম্ভবত ৫৫-৫১ বছর। ঐ মৃত ব্যক্তি পরনে ছিল টি-শার্ট ও পাজামা।
তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো অজানা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।







