রাজনীতি

তৃণমূল নেতারা নিশানায়,জ্বলছে ক্ষোভের আগুন

সন্দেশখালিতে তৃণমূলের অত্যাচারের ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে যে প্রতিবাদ শুরু করেছিলেন, সেই প্রতিবাদ ধীরে ধীরে মহিরুহে পরিণত হয়েছে। এখন তৃণমূল নেতাদের দখল করা জমি ফেরতের দাবিতে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন।
সন্দেশখালি সংলগ্ন এলাকায় এই ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি, তখন ক্ষতিগ্রস্তদের পুলিশের অস্থায়ী ক্যাম্পে লিখিতভাবে অভিযোগ জানাতে বলেছেন পুলিশ অফিসাররা। তারপরেই তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। শুধু তাই নয়, স্থানীয় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি ইট চুরির অভিযোগ ওঠে। একশ দিনের কাজ করলেও বকেয়া টাকা এখনো পর্যন্ত পঞ্চায়েত প্রধান মেটাননি। সেই দাবিতে বিক্ষোভ চলতে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.