রাজনীতিরাজ্য

বাড়ি ফিরলেন কেষ্ট , আজই কি সাক্ষাৎ দলনেত্রীর সঙ্গে !*

দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে দুবছরেরও বেশি সময়। এবার তিহার থেকে ছাড়া পেয়ে বঙ্গে ফিরলেন বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল। রাজ্যের ফেরার সঙ্গী মেয়ে সুকন্যা। তিনিও এতদিন ছিলেন তিহার জেলেই। সম্প্রতি গরু পাঁচার মামলায় জামিন পান তিনি। তবে জামিন পেলেও ফেরেননি রাজ্যে, ছিলেন দিল্লিতেই। এবার বাবাকে সঙ্গে নিয়ে একসঙ্গে রাজ্যে ফিরলেন সুকন্যা। জামিন পাওয়ার পর , সোমবার রাতেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত ও সুকন্যা । মঙ্গলবার ভোরে কলকাতায় পৌঁছান তারা । তারপর গন্তব্যস্থল বীরভূম । সড়কপথ হয়ে , সকাল প্রায় ৯ নাগাদ , বাড়ি ফেরেন , কেষ্ট।

গরু পাঁচার মামলায়, প্রথমে আসানসোলের সংশোধনাগারে এবং পরে দিল্লির তিহারে, জেল বন্দী অবস্থায়, দুই বছরেরও বেশি সময় কাটে অনুব্রতর। এই মামলায় ইডি এবং সিবিআই দুজনের হাতেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মন্ডল। তাই জেলমুক্তির জন্য দুটি মামলাতেই জামিন পাওয়া আবশ্যক ছিল তৃণমূল নেতার।

রাজ্যে পা রাখতেই অনুব্রতকে দেখা যায় চেনা ছন্দে , পরনে সেই চেনা সাদা পায়জামা – পাঞ্জাবী । ভোর থেকেই নিজের পছন্দের নেতার বাড়ি ফেরার আনন্দে অনুব্রতর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা । সময়ের সাথে সাথে বাড়ে সেই ভিড় । সমর্থকদের কাছে পেয়ে খুশির জল দেখা যায় তৃণমূল নেতার চোখেও । বলা যায় , কেঁদেই ফেলেন তিনি।

উল্লেখ্য , অনুব্রত বাড়ি ফেরার দিনই , অনুব্রতর শহর বীরভূমে কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের । দক্ষিণবঙ্গে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে , তা নিয়েই বীরভূম শহরে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর । তবে কি বাড়ির ফেরার দিনই নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন কেষ্ট ! উল্লেখ্য , দলের বহু হেভিওয়েট নেতাকে নিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর স্বর গরম করতে দেখা গেলেও , কেষ্টকে নিয়ে বরাবরই দলনেত্রীর সুর ছিল নরম । এমনকি অনুব্রতর গ্রেফতারির পর মমতা ব্যানার্জি বলেছিলেন , “কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব।” এমন আবহে , মুখ্যমন্ত্রীর সাথে অনুব্রতর সাক্ষাতের বিষয়ে নিয়ে নানা গুঞ্জন দেখা দিলে , অনুব্রত নিজেই জানিয়ে দেন , শরীর সায় দিলে দলনেত্রীর সাথে সাক্ষাৎ করবেন তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.