রাজনীতিরাজ্য

কোচ গৌতমের পথেই বিরাট ! রাজনীতিতে যোগ দিচ্ছেন তিনি ?

রাজনীতি এবং খেলা , অতপ্রোতভাবে না জড়িয়ে থাকলেও , বর্তমান সময়ে রাজনীতিবিদদের তালিকায় রয়েছেন বহু খেলোয়াড়ই। মনোজ তিওয়ারি থেকে শুরু করে , অশোক দিন্দা , ইউসুফ পাঠান , হরভজন সিং , গৌতম গম্ভীর , কীর্তি আজাদ প্রমুখ বহু খেলোয়াড়ই আগ্রহ দেখিয়েছেন রাজনীতির দিকে । এবার কি রাজনীতির সঙ্গে নাম জড়াতে চলেছে কিং কোহলিরও ? ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে যোগ দিচ্ছেন তিনি ? দিল্লী বিমানবন্দরে বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ বিরাট কোহলির । বিজেপি নেতা মিথিলেশ কুমার কাথেরিয়ার সঙ্গে , দিল্লী বিমানবন্দরে দেখা যায় তাঁকে। তারপরেই শুরু জোড় জল্পনা , তবে কি সত্যিই এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন বিরাট কোহলি !

তবে শুধু বিরাট নয় , বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ হয় কোচ গম্ভীরেরও । তাঁদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে , বিজেপি নেতা মিথিলেশ , নিজের সমাজ মাধ্যমের পাতায় ছবি পোস্ট করে লিখেছেন , ”আজ আমার ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার , বিরাট কোহলির সঙ্গে দেখা হল। এছাড়া ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও দেখা হল। দিল্লি বিমানবন্দরে দেখা হয় ওঁনাদের সঙ্গে। প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাই বিরাট ও গম্ভীরকে শুভেচ্ছা জানাচ্ছি।”

উল্লেখ্য , বাংলাদেশের বিরুদ্ধে , প্রথম টেস্টেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল । ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে ভারত । চেন্নাইতে চলা প্রথম টেস্টে , টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্তরা । প্রথমে ব্যাট করতে নেমে ৩৭৬ রান ওঠে ভারতের ব্যাটে । অসামান্য পারফরম্যান্স দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনের । তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ হয়ে যায় মাত্র ১৪৯ রানেই । তারপর আবার ভারত ব্যাট করতে নেমে ঋষভ ও শুভমনের জোড়া শতকে ২৮৭ রান গড়ে লিড নেয় ৫১৪ রানের । যা তুলতে রীতিমতো হিমশিম খেয়ে যায় প্রতিবেশী রাষ্ট্র ।

বাংলাদেশের বিরুদ্ধে , ভারতের দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর । এবং প্রথম টেস্ট ৫ দিনের বদলে সাড়ে ৩ দিনেই শেষ হয়ে যাওয়ায় হাতে কিছুটা বেশি সময় পান খেলোয়াড়রা । সূত্রের খবর , সেই অতিরিক্ত সময় , পরিবারের সঙ্গে কাটাতেই দিল্লিতে বাড়ি ফিরছিলেন বিরাট । এবং তখনই দিল্লী বিমানবন্দরে বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ হয় ভারতীয় ব্যাটারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.