দিল্লির মুখ্যমন্ত্রী কেজিরওয়াল গ্রেপ্তার হয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ৭ দিনে ইডির হেফাজতে নিয়েছেন।
এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন,”এটা সিওর ছিলই, খালি এটা নয়, এরকম অনেক দুর্নীতি করেছেন কেজিরওয়াল কিন্তু খুব চতুর লোক তো, নিজের নামে কিছু রাখেননি, অন্যদের ফাঁসিয়েছেন। তদন্তে এখন বোঝা যাচ্ছে সবকিছুর মূলে উনিই আছেন। নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করলেই বেরোবে সব।আন্না হাজারের মতো সব সরল ব্যক্তিকে বোকা বানিয়ে এরা ক্ষমতায় এসেছে। আর যারা বলছে কট্ট সত্যবাদী,কট্টর ইমানদার তারাই সবচেয়ে কট্টর বেইমান বলে আজ প্রমাণিত হলো। সারা দেশের লোককে ওরা ধোঁকা দিয়েছে, টাকা লুটপাট করে গরিব মানুষকে বিলিয়ে আজ ভোট কিনেছে, দেশের গণতন্ত্রকে বিকৃত করেছে, রাজনীতিকে বিকৃত করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে। যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় একটার সঙ্গে একটা জুড়ে আছে। আর কোনো না কোনো নেতা কোনোটার সাথে যুক্ত আছেন টিএমসির, কেউ বাইরে নয়। তো সেই জন্য যত তদন্ত এগোবে আরো অনেক লোকের নাম আসবে। তো আরো সমস্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলবে। যেহেতু বিরাট বড় চক্র তাই সময় লাগবে। যার যার নাম এসছে কোথাও না কোথাও সেখানে হানা হচ্ছে। এরা সব সন্দেহের উপরে কেউ নাই। আজ দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যেটা হলো। হওয়ার পর তিনি এরেস্ট ও হয়েছে।পশ্চিমবাংলায় আমলা পুলিশ নেতা এদের মিলিত হয়ে যে চক্র,যে ঘটনাগুলি ঘটছে, গার্ডেনরিচের বিল্ডিং ভেঙ্গে পড়া থেকে আরম্ভ করে দুর্নীতি সবকিছুর মূলে এরকম অ্যাক্সেস আছে। ধীরে ধীরে একটা ঘটনা ঘটছে অন্যটার সঙ্গে জুড়ে যাচ্ছে। তো কত বড় চক্রান্ত আর কতদিন ধরে চলছে,কত গভীর সেটা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে।”
“আমি জানিনা কতটা সত্য মিথ্যা, ওনার হাতে ক্ষমতা আছে করা উচিত। কিন্তু আমরা এটা দেখেছি হাইকোর্ট বিচারপতিকে ধুমকি দিয়ে, তার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেওয়া হয়েছে। রীতিমতো তাকে ধমকানো হয়েছে, তার বিরুদ্ধে কেন যাচ্ছেন বলে। এগুলো সবাই প্রকাশ্যে দেখেছে।এটা সত্য মিথ্যা আমার জানা নেই।”
“ঠিকই বলেছেন কার বাড়ি বানিয়ে দেবেন সেটা বলেননি। নিজের কর্মীদের নেতাদের বাড়ি বানিয়ে দেবেন এটা সবাই দেখতে পাচ্ছেন। পঞ্চায়েতে তো উনারা সব জিতে আছেন, লুট করে জিতেছেন। কটা বাড়ি তৈরি হয়েছে মোদীজির দেওয়া টাকায়! সব নিজেদের বাড়ি তৈরি করছেন। টিএমসির নেতাদের বাড়ি তৈরি করার জন্য মোদিজি টাকা পাঠাচ্ছেন! পাঠাননি। এখানকার এসটি,এসসি, গরীব মানুষদের বাড়ি বানিয়ে দেওয়ার জন্য দিয়েছিলেন। কিন্তু সেটা হয়নি সেটা লুট হয়ে গেছে।”
“অনেক এরকম বাঘ ছিল,পরে কথা বলেছে, শেয়াল হয়ে গেছে, উনিও হবেন। শাহজাহানের উপর এত কেস আমরা করেছি গোড়া থেকে, কোনো কেস এফআইআর হয়নি, চার্জশিট তৈরি হয়নি, এমনকি যে তিনজন কর্মী হত্যা হয়েছিল আমাদের, চার্জশিট থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। যখন জিজ্ঞেস করেছে কোর্ট, যে কেন এরকম করেছেন, তখন বলেছে সাক্ষীরা বিশ্বাসযোগ্য নয়। কে সাক্ষী বিশ্বাসযোগ্য, কে নয় সেটা পুলিশ ঠিক করে নাম বাদ দিয়ে দিয়েছে। যত অপরাধের সঙ্গে যুক্ত এখন সব বেরোচ্ছে।”
“বিজেপি পার্টি অনেক বড়ো। সারা দেশে সবচেয়ে বেশি প্রার্থী আমরা দিচ্ছি। তো সেই রকম বহু জায়গায় বহু পরিস্থিতি আছে এক একটা রাজ্যের পরিস্থিতি আলাদা আর সেটা মাননীয় প্রধানমন্ত্রীও বিদেশ সফর ইত্যাদি করছেন। তিনি না বসলে পার্লামেন্টারি বোর্ড শপথ নিতে পারেন না। সেজন্য বারে বারে বসা হচ্ছে, কিছু সমাধান হচ্ছে, আবার তৈরি হচ্ছে অ্যালায়েন্সের প্রশ্ন আছে। বিজেপি তো একটা রাজ্যের পার্টি নয়, যে ৪২ টা সিট একদিনে ঘোষণা করে দিল, আমাদেরকে ৫০০টা সিট ঘোষণা করতে হবে, সেই জন্য বারে বারে বসে ডিসিশন নিতে হয়।”
“যে যার দৃষ্টিতে যে যেমন দেখে। আমি সংগঠনই করেছি। সেটা ওনার উপলব্ধি উনি বলেছেন।”







