আবহাওয়া

আজকের আবহাওয়া আপডেট

হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে উত্তরবঙ্গে মার্চের শেষ পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়ার পূর্বাভাস রয়েছে। ৩৮ ডিগ্রিতেও পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা। এদিন থেকে গরম বাড়বে কলকাতায়ও।

মঙ্গলবার বিকাল কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। হাওয়ার গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকতে ২৫-৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে।

শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বুধবারের পর থেকে মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.