গত মাসে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় গঙ্গার নিচের মেট্রো। এসপ্ল্যানেট থেকে হাওড়াগামী মেট্রো পরিষেবা চালু হওয়ার ফলে খুশি নিত্য যাত্রীরা। উন্নত যানবাহনের কারণে ইতিমধ্যেই যাত্রী কমেছে জল যানবাহনে। সংকটে পরেছে জলপথ পরিবহণ।
দীর্ঘ কয়েক বছর ধরে অর্থাভাবে ভুগছে জলপথের পরিবহণ সমবায়। তারমধ্যে আরো সংকট বৃদ্ধি করল হাওড়া ময়দানের ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। যার ফলে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায়েতে যাত্রী কমেছে প্রায় ২৫ শতাংশ। সেই কারনে নাজেহাল অবস্থা সমবায়ের দায়িত্ব নেওয়া রাজ্য সরকার মনোনীত পরিচালকমণ্ডলীর। গভীর অর্থ সংকটে মধ্যে পরেছে জল পরিবহনের কর্মীরা। তবে এই বিষয় নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এরপরেই রাজ্য সরকার আশ্বাস দিয়েছে দ্রুত এই বিষয় নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে।







