রাজ্য

রেল যাত্রীদের গরমের থেকে রেহাই দিতে অত্যাধুনিক ফ্যান ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ

গরমের উত্তাপে হাঁসফাঁস অবস্থা গোটা বঙ্গবাসীর। এমনকি এই গরমের দাবদাহে যাত্রীদের নাজেহাল হতে হচ্ছে। তবে এবার রেল কর্তৃপক্ষ বেশ খানিকটা স্বস্তি দিলো যাত্রীদের। পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহের মতো একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে চালু করা হবে আধুনিক ফ্যান। এই খবরে খুব খুশি নিত্যযাত্রীরা।

প্রতিনিয়ত বেড়েই চলেছে তাপমাত্রা। সেই গরমের দাবদাহে রীতিমতো পুরছে বাংলার মানুষ। যার ফলে প্রবল কষ্টের মধ্যে যাতায়াত করছে নিত্যযাত্রীরা। তবে তাদের কিছুটা স্বস্তি দিতে পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। হাওড়া আর শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনে চালু করা হলো অত্যাধুনিক হাই-ভলিউম লো-স্পিড ফ্যান।

এই নয়া ব্যবস্থায় যাত্রীরা অনেকটাই স্বস্তি পেল। মূলত গ্রীষ্মের প্রচণ্ড তাপ ও আর্দ্রতার সাথে মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে, এই HVLS ফ্যানগুলি। যেটার দ্বারা যাত্রীরা শীতল ও সতেজ পরিবেশ পাচ্ছে। এই অত্যাধুনিক ফ্যানগুলি কম খরচে অনেকটাই পরিষেবা দেয়। এমনকি স্লিপার ক্লাস ওয়েটিংয়ে চালু করা হলো ১টি HVLS ফ্যান। যার ফলে অপেক্ষাকৃত যাত্রীরা অনেকটাই স্বস্তি পাচ্ছে।

হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্সে ১২টি, নিউ স্টেশন কমপ্লেক্সে ৭টি, তারকেশ্বরের বুকিং অফিসে ২টি এবং বর্ধমান জং ১টি HVLS ফ্যান শুরু করা হয়েছে। হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্সের অন্যান্য এলাকায় আরো ১১টি ফ্যান চালু করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এর ফলে খুবই উচ্চশিত নিত্যযাত্রীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.