জেলা

১৬ নং জাতীয় সড়কে চেকপোস্ট এলাকার ফকির পুকুরের কাছে পথ দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়

বৃহস্পতিবার ভোরে উলুবেড়িয়া থানা এলাকার ১৬ নং জাতীয় সড়কে চেকপোস্ট এলাকার ফকির পুকুরের কাছে এক পথ দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়, এবং এই ঘটনায় আরো ছয় জন জখম হয়।

জানা গিয়েছে মৃতদের বাড়ি বাগনানে। পুলিশ জানিয়েছে এদিন বাউড়িয়া থেকে শবদাহ করে বাগনানে ফেরার পথে দুটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে আড়াআড়ি ধাক্কা লাগে । একটি গাড়ী উল্টে পাল্টে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। মৃতদের নাম মনোজিৎ ধাড় (৩৭)ও প্রশান্ত পাঠক (৫৮)। এই ঘটনায় জখম মোট আরো ছয় জনের মধ্যে চারজনকে পি জি তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান দুই চালকের রাত জাগা এবং মদ্যপ অবস্থায় থাকায় এই ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.