রাজনীতি

সকালে শ্রীরাম ধ্বনি এবং বিকেলে মুসলিম ভাইদের হাত থেকে জল পান, সাম্প্রদায়িক সম্প্রীতির পাঠ দিলেন দেব!

টলিউড সুপার স্টার তথা তৃণমূলের তারকা দেব রামনবমীর দিন সকালে ঘাটালবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখালেন। দেব মানবতার ধর্মই বিশ্বাসকরেন। সেই কারণে পয়লা বৈশাখের দিন তিনি ঘাটালবাসীদের কাছ থেকে নতুন বছরের উপহার হিসেবে সৌজন্যবোধ চেয়ে নিয়েছিলেন। তিনি মনে করেন ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায়। ধর্ম যে মানুষকে শান্তির বার্তা দেয় এই কথাতে তিনি বিশ্বাসী। তিনি ঘাটালের কুশপাতার প্রভু শ্রীরামচন্দ্রের মন্দিরে পুজো দিতে পারার জন্য মন্দির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

আমাদের দেশ হলো ধর্মনিরপেক্ষ দেশ। তাই ধর্মকে কেন্দ্র করে কোন রাজনৈতিক হানাহানি কখনোই করা উচিত নয় এই কথাতেই অভিনেতা দেব বিশ্বাস করেন। তিনি মনে করেন এই রামনবমী কে কেন্দ্র করে কোনরকম সাম্প্রদায়িক দ্বন্দ উচিত নয়।বরং ঈশ্বরের কাছে সবাই মিলে প্রার্থনা করা উচিত যেন মানুষ ভালোভাবে থাকতে পারে।

রামনবমীর দিন লাল পাঞ্জাবি পড়ে এবং গলায় গেরুয়া উত্তরীয় পড়ে মুখে শ্রীরাম ধ্বনি উচ্চারণের সঙ্গে মন্দিরে তিনি পুজো দিয়েছিলেন যা শুনে অনেকেই হয়তো অবাক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেব ছবি দিয়েছেন,যেখানে দেখা গেছে যে তিনি মুসলিম ভাইদের হাত থেকে জল পান করছেন। এই ছবির মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের ধর্মনিরপেক্ষ দেশে ধর্মকে কেন্দ্র করে কখনোই রাজনৈতিক হানাহানি নয় বরং পরস্পর পরস্পরকে ভাই হিসেবে ভালোবেসে এগিয়ে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.