রাজনীতি

ফের উত্তপ্ত নন্দীগ্রাম, অভিযোগের তীর পদ্মশিবিরের দিকে,ঘটনায় আহত ৬ তৃণমূল কর্মী

আগামীকাল রয়েছে নির্বাচন, নির্বাচনের কয়েক ঘন্টা পূর্বেই ফের উত্তপ্ত হলো নন্দীগ্রাম। নন্দীগ্রামের ভেটুরিয়ায় তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির। গতরাতে বিজেপির হামলায় আহত ৬ তৃণমূল কর্মী।এখনো এই ঘটনায় লিখিতভাবে অভিযোগ হয়নি।নন্দীগ্রাম দুই ব্লকের ভেটুরিয়া বিজেপির আক্রমণে ছয় তৃণমূল নেতা কর্মীর মাথা ফাটল। নন্দীগ্রাম দুই ব্লকের ভেটুরিয়াতে আহতদের রেয়া পাড়া হাসপাতালে গতরাতে ভর্তি করা হয় ।পরে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলেই জানা যাচ্ছে। সমগ্ৰ ঘটনার অভিযোগ পদ্ম শিবিরের দিকে।অভিযোগ অস্বীকার বিজেপির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.