আজ চব্বিশের লোকসভা ভোটের শেষ দফার ভোট। আর আজকের দিনে অনেক নেতা, মন্ত্রী, প্রার্থীরা অনেকরকম মন্তব্য রাখছেন তাদের। এরই মধ্যে তৃণমূল সুপ্রিমো তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।
মিঠুনের সম্প্রতিকালের একটি কথা নিয়ে আজ অভিষেক কটাক্ষ করেন তাকে। মিঠুন বলেছিলেন, দলের দেওয়া দায়িত্ব পালন করে ফের তিনি তার পেশাগত জীবনে ফিরে যাবেন। আর তার সেই মন্তব্যের জেরেই মিঠুনকে কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। মিঠুনকে কটাক্ষ করে তার উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘হাওয়া বুঝে গিয়েছেন।’ আজ অর্থাৎ শনিবার সকালে মিঠুন তার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
পরে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, আধ ঘণ্টারও বেশি লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়াই নিয়ম। সেটা ভাঙব না। আমি কোনও সময় একসঙ্গে দু’টো কাজ করি না। ৩০ তারিখ পর্যন্ত দলের রাজনৈতিক দায়িত্ব পালন করেছি, এবার আমি আমার পেশায় ফিরছি। ‘মিঠুনের এই মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাওয়া বুঝে গিয়েছেন, তাই ফিরে যেতে হচ্ছে।’







