ভ্যাপসা গরমে ফুটছে গোটা বঙ্গ। তীব্র তাপপ্রবাহের জেরে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। তবে এখনও সেভাবে আগমন হয়নি বৃষ্টির । আর এই গরম থেকে রেহাই পেতে এবার ভারত-বাংলাদেশ সীমান্তের বিএসএফ ব্যারাকে লাগানো হল কৃত্রিম ফোয়ারা। যার সাহায্যে শীতল করা হচ্ছে ব্যারাক এলাকা।
প্রবল গরম থেকে বিএসএফ জওয়ানদের একটু স্বস্তি দিতেইএই প্রক্রিয়া । পাম্পের সাহায্যে ব্যারাক জুড়ে সরবরাহ করা হচ্ছে এই জল। ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমানড্যান্ট সুজিত কুমার বলেন, “এখানে তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছাকাছি। গরমে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। তাই জওয়ানদের কথা ভেবে এই ব্যবস্থা করা হয়েছে।”







