সিকিমের পর এবার একই দৃশ্য ধরা পড়ছে নেপালেও।টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক জায়গা। আর এমনই চিত্র ধরা পরল নেপালেও। লাগাতার বর্ষণের জন্য ভূমিধস নেপালে। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে চারজনের। বর্তমানে জোর কদমে চলছে উদ্ধারকার্য। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন নেপালের বিপর্যয় মোকাবিলা দল এবং স্থানীয় প্রশাসন।
ফাত্তাংলুং গ্রামীণ পৌরসভা-২ এর চেয়ারম্যান রাজন লিম্বু জানিয়েছেন, পূর্ব নেপালের তাপলেজুং জেলায় অবিরাম বৃষ্টিপাতের কারণে ঘটেছে এই ঘটনা। পাশাপাশি মাটির তলায় আরও মানুষ আটকে রয়েছেন কি না তা দেখা হচ্ছে।







