রাজ্য

লরি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য কাঁকসায়।

কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণ কুমার যাদব।তার বাড়ি উত্তর প্রদেশে।আজ ভোর ৪টা নাগাদ কাঁকসার পানাগড় গ্রাম সংলগ্ন পানাগড় বাইপাশে কোলকাতা গামী সার্ভিস রোডের ধারে একটি লরি দাঁড়িয়ে থাকতে দেখে কাঁকসা থানার টহলরত পুলিশ ভ্যানের পুলিশ কর্মীদের সন্দেহ হলে পুলিশ কর্মীরা লরির এক ধারে গলায় দড়ি দিয়ে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত হলে ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি লরির চালক ছিলেন।লরির ভিতরে থাকা ওই চালকের পরিচয় পত্র ও ঠিকানা দেখে তার পরিবারের সাথে যোগাযোগ করে ঘটনার কথা জানানো হলে মৃতের পরিবারের সদস্যরা উত্তর প্রদেশ থেকে কাঁকসা থানার উদ্যেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.