রাজ্য

জনস্রোতের ধর্মতলা, ছাব্বিশের লক্ষ্যমাত্রা এবার কোনদিকে?

একাধারে অখিলেশ যাদব, অন‌্যদিকে অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। দুই তরুণ যদি একইসঙ্গে মঞ্চে উপস্থিত থাকেন, তবে তৃণমূল সুপ্রিমোর রাজনৈতিকবার্তা ইঙ্গিতবহ হবে। সাধারণত, ২১ জুলাইয়ের বাৎসরিক সমাবেশ থেকে বরাবরই রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, দূর দূরান্ত থেকে আসা সমর্থকরা জনসভায় যোগদান করার জন্য পৌঁছে গিয়েছেন। এবং আজকের এই সভাকে সাফল্যের স্তরে নিয়ে যাওয়ার দরুন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে নবদ্বীপ স্টেশন থেকে ট্রেনে করে একুশে জুলাইয়ের জনসভায় যোগদানের উদ্দেশ্যে রওনা দেন।

একদিকে কেন্দ্রবিরোধী জোট, অন‌্যদিকে বিধানসভার নির্বাচন, দুই লক্ষ‌্যমাত্রা। বিষয়গুলোকে প্রকাশ্যে তুলেই মমতা তাঁর রাজনৈতিক পথ তুলে ধরবেন। অর্থাৎ ’২৪-এর মঞ্চ থেকেই ’২৬-এর নির্বাচন লক্ষ‌্যমাত্রা স্থির করার পথে তৃণমূলনেত্রী। পাশাপাশি, তৃণমূল করতে গেলে যে মানুষের পাশে থাকতে হবে, মাথা নত করে মানুষের কাছে পৌঁছতে হবে সেকথা তুলে ধরে দলীয় কর্মীদের অনুশাসনের পাঠ দেবেন মমতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.