পঞ্চায়েত থেকে সরকারি রাস্তা তৈরি করতে বাধা। প্রতিবাদ করলেই প্রতিবাদীদের নামে মামলা করছে কখনো হুমকি দিচ্ছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথ। আর পুলিশে চাকরি করার সুবাদে এই সুবিধা নিয়ে মন্দিরা দিনের পর দিন পার্শ্ববর্তী সকল মানুষদের ভয় দেখাচ্ছে। বর্ষায় মানুষ চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথের ভয়ে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে খোদ পঞ্চায়েত। অবশেষে অতিষ্ট হয়ে এর প্রতিকার চেয়ে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় স্থানীয় বাসিন্দারা। আর এদিন প্রায় আধঘন্টা গৌরনগর নবদ্বীপ ঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন। তাদের দাবি একটাই এর প্রতিকার চাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে যায় মন্দিরার বাড়িতে। কিন্তু বাড়িতে ছিলেন না মন্দিরা। অবশেষে নবদ্বীপ থানার দ্বারস্থ হয় স্থানীয় গ্রামবাসী সকলে। গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
Read Next
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
November 5, 2026
খড়্গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ খুলতেই চমকে গেল GRP! উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা, কোথা থেকে এল বিপুল নগদ?
November 4, 2026
ঝাড়গ্রামে এবার বাঘের গর্জন! তৈরি হচ্ছে টাইগার সাফারি, আসছে রয়্যাল বেঙ্গল টাইগার
November 4, 2026
পর্যটকদের স্বাচ্ছন্দ্যে বড় সিদ্ধান্ত, এবার হকারমুক্ত হচ্ছে দিঘার সমুদ্র সৈকত
November 4, 2026
স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘোরাঘুরি! গঙ্গারামপুরে চাঞ্চল্য, মন্দির থেকে গ্রেফতার স্বামী
November 4, 2026
গোবরডাঙার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের মেয়েকে ধর্ষণের অভিযোগ, সাহায্যের নাম করে সল্টলেকেও নির্যাতন! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলারের ছেলে
Related Articles
Check Also
Close







