গত বৃহস্পতিবার রাতেই গঠন হয়েছে অন্তবর্তীকালীন বাংলাদেশ সরকার। তবুও চলছে অশান্তির আবহ । জায়গায় জায়গায় আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা । বিশেষ করে ওপার বাংলায় থাকা মতুয়া ভাই বোনেরা । এবার সেই অভিযোগ গর্জে উঠলো এপারে থাকা মতুয়া মহাসংঘ। শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে সংখ্যালঘু উপর নির্মম অত্যাচারের প্রতিবাদ জানান কয়েকএকশো মতুয়া ভক্ত। অল ইন্ডিয়া মহা সংঘের সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন, বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা বিশেষ করে আমাদের মতুয়া ভাই বোনেরা। পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু মন্দির হিন্দু বাড়ি চলছে অবাদে লুটপাট। হিন্দু মা বোনদের ধর্ষণ করে খুন করে দেয়া হচ্ছে। সোশ্যাল মিডিযার ছবিতে তা পরিষ্কার । আমরা এ অত্যাচারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে সংখ্যালঘুদের উপর এই অত্যাচার বন্ধ হোক।শান্তি ফিরে আসুক। পাশাপাশি এই স্পর্শকাতর বিষয়টি বিশেষভাবে নজর দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানান তিনি।
Read Next
November 9, 2026
দেশভাগের ৭৯ বছর পর খুলল লাহোরের ঐতিহাসিক গুরুদ্বার, স্বস্তিতে শিখ সম্প্রদায়
November 9, 2026
লিবিয়া থেকে আসা নৌকায় ১২ অভিবাসনপ্রার্থীর মৃত্যু, উত্তাল গ্রিসের ক্রিট উপকূল
November 8, 2026
ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, রাত ১টার পর ৫.৭ মাত্রার কম্পন!
November 7, 2026
বাংলাদেশে রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃত! কবির মুখে কালি, ঘটনায় তীব্র সমালোচনা
November 7, 2026
নেপথ্যে ‘ইনসাইডার লেন্ডিং’! পদত্যাগ রুখে প্রেসিডেন্টকে ইমপিচ করল সংসদ, ক্ষমতা হারিয়ে গৃহবন্দি সান্তিয়াগো
November 7, 2026
হোয়াইট হাউসের সামনে অস্ত্র-সহ গ্রেপ্তার ভেনেজুয়েলার যুবক, ট্রাম্পকে খুনের ছক কষেছিল বলে দাবি
Related Articles
Check Also
Close






