রাজনীতি

কাশ্মীরে বিধানসভা নির্বাচন নিয়ে রাহুল গান্ধীর দুদিনের সফর

আসন্ন কাশ্মীরের বিধানসভা নির্বাচন। তার আগে জোর কদমে তোরজোর শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এবার সেই নির্বাচন নিয়ে বৈঠকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে যোগ দিতে বুধবার রাহুল গান্ধী ভূস্বর্গে পা দিল। যাকে দেখে কংগ্রেস কর্মীদের মধ্যে উপচে পরেছে মানুষের ভিড়।

দুদিনের জম্মু-কাশ্মীর সফরে এসেছেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ভূস্বর্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক করতে আজ তাঁরা উপস্থিত হয়েছেন শ্রীনগরের বিমানবন্দরে। সেখানে দুই কংগ্রেসের শীর্ষ নেতাকে দেখে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পরার মতো। এই পরিস্থিতির সামাল দিতে পার যত হিমশিম খায় পুলিশ প্রশাসন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। এই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে তিনদফায়।

আজ কাশ্মীর ভ্যালির ১০ টি জেলার কংগ্রেস সমর্থক ও নেতাদের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে ন্যাশনাল কনফারেন্সের নেতাদের সঙ্গেও বৈঠক রয়েছে তাদের। এমনকি যদি নির্বাচনে কোনও জোট হয় তবে সেই জোট কোন পথে হবে সেটা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি দলের কর্মীদের কাজ করতে কোথায় অসুবিধা হচ্ছে সেটা নিয়েও চলবে পর্যালোচনা। ভূস্বর্গের বিধানসভা নির্বাচনের ফল যাতে ভালো হয় তার জন্য তৎপর হাত শিবির। সব মিলিয়ে জমজমাট রণক্ষেত্র ভূস্বর্গের বিধানসভা নির্বাচনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.