রাজনীতিরাজ্য

শর্তসাপেক্ষে জামিন পেল অনুব্রত কন্যা, শর্ত না মানলে কড়া শাস্তি!

গরু পাচার মামলায় মঙ্গলবার জামিন পেয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। বুধবার জেল মুক্তির কথা অনুব্রত কন্যার। দিল্লি হাইকোর্ট সুকন্যা মণ্ডলকে জামিন দিলেও কিছু শর্ত আরোপ করেছে। এই শর্তগুলি হলো:

১. আদালতের শুনানিতে তাকে নিয়মিত হাজির থাকতে হবে।
২. তার ব্যবহৃত মোবাইল নম্বর তদন্তকারীদের জানাতে হবে।
৩. মোবাইল ফোন কখনই বন্ধ রাখা যাবে না এবং সবসময় সংযোগে থাকতে হবে।
৪. বিদেশ সফরের জন্য আদালতের অনুমতি প্রাপ্ত করতে হবে।
৫. দিল্লিতে তার অবস্থানের ঠিকানা তদন্তকারীদের জানাতে হবে।
৬. মামলার সাক্ষীদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাবে না।

এই শর্তগুলো মানতে ব্যর্থ হলে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয় সুকন্যা মন্ডল। গরু পাচার মামলায় এবং একাধিক বেআইনি সম্পত্তির মেলায় তাকে গ্রেফতার করে ইডি। সেই সময় সিবিআই দাবি করেছিল অনুব্রতর গ্রেফতারের পর তার সম্পত্তির বিপুল পরিমাণের তথ্য ও ভাগীদার তার মেয়ে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই নেওয়া হয়। তবে সিবিআই তাকে গ্রেফতার করেনি। ইডি গ্রেফতার করেছে তারপর থেকেই তিনি এবং তার বাবা অনুব্রত মন্ডল একই সাথে তিহার জেলে ছিলেন। কিছু শর্তসাপেক্ষে দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বানসাল কৃষ্ণা সুকন্যা জামিন দেয় গ্রেফতারের ১৫ মাস পর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.