মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা। এবারও বৈঠক সম্ভব হলো না কিছুক্ষণ আগে দু’ঘণ্টা অপেক্ষার পর স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছাড়েন। সেখান থেকেই প্রশ্ন জোরালো হয় বিভিন্ন রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মনে বৈঠক কি তাহলে হবে না? এবারও বৈঠক হলো না জটিলতা কাটলো না সরকার ও আন্দোলনকারী দুনিয়ার চিকিৎসকদের মাঝে।
স্নায়ুর লড়াই চরমতম পর্যায় পৌঁছে গেছে। তাদের দাবি লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফির পারমিশন না পাওয়ায় জুনিয়ার চিকিৎসকরা তাদের দাবি থেকে অনর থাকেন। তারা বারবার বলেছেন যে ৩০ জন প্রতিনিধিদল এসেছেন তার বাইরেও ৩০০ জনের ওপরে ডাক্তার স্বাস্থ্য ভবনের বাইরে অপেক্ষা করছে বৈঠকে কি বক্তব্য উঠে আসছে তা শোনার জন্য। তাদের কথা ভেবে তারা লাইভ স্ট্রিমিং অথবা ডাক্তারদের পক্ষ থেকে যাওয়া ভিডিওগ্রাফারের প্রবেশের অনুরোধ জানায়। কিন্তু মুখ্যমন্ত্রী বলেন যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা সে ক্ষেত্রে তারা বাইরের কাউকে ভিডিওগ্রাফি করতে দেবে না তিনি জানান সরকার তরফে ভিডিওগ্রাফি করা হবে। তবে সুপ্রিমকোর্টের পারমিশন পেলে দিতে পারবেন। শেষ পর্যন্ত ডাক্তারদের আবারো হতাশ হয়ে দোরগোড়া থেকে ফিরতে হচ্ছে। এখন দেখার বিষয়, জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্তে আসে।







