রাজ্য

গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। যার ফলে সংসারের টান পরেছে একাধিক রাজ্য সরকারই কর্মচারীদের। এখনো পর্যন্ত গ্রুপ সি ও গ্রুপ ডি’র চাকরিহারারা কাজ চালানোর নির্দেশ দেয়নি সুপ্রিমকোর্ট। সেই কারণে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২৬ হাজারের চাকরি হারানোর পর চারিদিকে বিক্ষোভে নেমেছিল শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। এমনকি প্রশ্নের মুখে পরেছে রাজ্য সরকারি স্কুলের পরিকাঠামো। সেই কারণে চলতি বছরের আগামী ৩১ এই ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা কাজ চালিয়ে যেতে পারবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই সময়সীমার মধ্যে রাজ্যের শিক্ষা দফতরকে নতুন করে প্যানেল তৈরি করা নির্দেশ দিয়েছে আদালত। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি’র কাজ করার কোন রকম অনুমতি পায়নি আদালতের থেকে। তাই বলাই যায় তারা এখনও পর্যন্ত সমস্যার মধ্যেই রয়ে গেছে।

তবে এই দুঃসময় চাকরি হারাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই চাকরিহারা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি জানিয়েছেন প্রত্যেক মাসেই গ্রুপ সি’দের জন্য ২৫ হাজার টাকা ও গ্রুপ ডি’দের জন্য ২০ হাজার টাকা দিয়ে সাহায্য করা হবে। তবে চাকরিহারারা দাবি করেছে গ্রুপ সি ৩০ হাজার, গ্রুপ ডি’র ২৫ হাজার টাকা দেওয়ার জন্য। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি তার সিদ্ধান্তে চাকরিহারারা সহমত হয় তাহলে সাহায্যের সব রকমের পদক্ষেপ নেবে রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.