রাজ্য

মালদহে আবারও চললো গুলি! মাস্ক সরাতেই চিনে ফেলল নিহতের স্ত্রী

চব্বিশের লোকসভা নির্বাচনের রেশ এখনও কাটেনি। বঙ্গের নানা স্থানে ভোট পরবর্তী হিংসা এখনও লেগে রয়েছে।

এবার ঘটনাস্থল মালদহ। ফের মালদহে চললো গুলি। গভীর রাতে গ্রিল কেটে বাড়িতে ঢুকে এক মুদি ব্যাবসায়ীকে গুলি চালানোর অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে ব্যাবসায়ীর ওপর হামলা করলেও অল্পের জন্য প্রাণ রক্ষা পেলো তার। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। তাকে এই অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, আহতের বাঁ পায়ে গুলি লেগেছে।

আহত ব্যবসায়ীর নাম সুমন সাহা। বয়স ৪৫। তার বাড়ি পুরাতন মালদহের সাহাপুর রশিলাদহ এলাকায়। তাঁদের প্রায় সাড়ে তিন বিঘা জমি আছে। আর তা প্রায় দীর্ঘ অনেকদিন ধরে প্রতিবেশীর সঙ্গে তাদের গন্ডগোল চলছিল বলে, অভিযোগ সুমনবাবুর ছেলের তরফে। তারা অনেদিন ধরেই জোরপূর্বক ভাবে সেই জমি দখলের চেষ্টা করছিল। তার বাবা (আহত সুমন) তারই প্রতিবাদ করেছিলেন। সেই কারণেই অভিযুক্তরা গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি চালায়।

পরিবারের দাবি, মুখ ঢাকা অবস্থায় ছিলেন দুষ্কৃতীরা। ঘরে ঢুকেই তারা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। ইতিমধ্যেই মালদহ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আহত ব্যক্তির ছেলে বলেন, “মা দু’জনকে চিনতে পেরেছে। এর আগে জমি নিয়ে ঝামেলা হয়েছিল। ওরা আমাদের পাড়ায় থাকে। এর আগেও বাবাকে হুমকি দিয়েছিল। মাস খানেক পর বাড়িতে ঢুকে আক্রমণ করল। বাড়ির গ্রিল কেটে প্রথমে ঢোকে। তারপর গুলি করে। যখন দেখে গুলি লাগেনি তখন বাঁশ দিয়ে মারধর করে। মাস্ক পরেছিল প্রত্যেকে। তবে মাস্ক সরতেই চিনে ফেলে মা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.