হু হু করে বাড়ছে ভাগীরথীর জ্লস্তর, বৃহস্পতিবার সকাল থেকেই জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরি ঘাটে। তবে রাত বাড়তেই বাড়লো জ্লস্তর। ফেরিঘাট সহ পার্শবর্তী বাসস্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকল ভাগীরথীর জল। বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী। তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদীয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে। সেই কারণেই এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনিদিষ্ট কালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ববর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট। অপর দিকে এই ফেরি ঘাটের উপর নির্ভর নদীয়ার ৩ টি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল। জল বাড়ার কারণে এবার তাদেরও অসুবিধে হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। যদিও এই বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, হটাৎ করে জল বাড়ার কারণে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরাও হরিপুর গ্রাম পঞ্চায়েত এই বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত। সব সময় আমাদের ঘাটের তথা অংভ্যলের প্রতিটি জায়গায় নজরদারি চালানো হবে। তবে এই ঘাট বন্ধে সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। আমরা নদীয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে বিকল্প কোন ব্যবস্থা করা যায় জুরুরি পরিষেবার ক্ষেত্রে। যদিও ফেরিঘাটের পাশে রয়েছে বাসস্ট্যান্ড আর সেটিও এখন পুরোপুরি জলমগ্ন। অর্থাৎ সবমিলিয়ে নাকাল পরিস্থিতি ভাগীরথী তে জল বেড়ে যাওয়ার কারণে।
Read Next
November 13, 2026
পুলিশের আধুনিকীকরণে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ
November 13, 2026
‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙা আপাতত বন্ধ! কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি তৃণমূল নেতার, রাজ্যকে তীব্র প্রশ্ন বিচারপতির
November 13, 2026
আবাস যোজনায় বড় ঘোষণা! আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা, ভুয়ো প্রাপকদের নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
November 13, 2026
পুরী যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা! ওড়িশায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত বাংলার ১৬ পুণ্যার্থী
November 12, 2026
আবাস প্রকল্পে আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকছে ৬০ হাজার টাকা, শুক্রবার দ্বিতীয় কিস্তির অর্থ পাঠাবে রাজ্য
November 12, 2026
ছটপুজোয় বাড়তি ট্রেনের ব্যবস্থা! নভেম্বরজুড়ে ৯৮৪টি স্পেশ্যাল ট্রিপ, হাওড়া-শিয়ালদহ ছাড়াও কোন স্টেশন থেকে ছাড়বে ট্রেন?
Related Articles
Check Also
Close
-
অভিষেকের দুয়ারে মিছিলSeptember 27, 2023







