রাজ্য

“এটা কোনও কফি শপ নয়”… সুপ্রিম কোর্টে আইনজীবীর ভাষাকে তীব্র ভৎসনা বিচারপতির

সুপ্রিম কোর্টের শুনানিতে ভাষা নিয়ন্ত্রণ নিয়ে আইনজীবীকে সাবধান করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতির প্রশ্নের উত্তর দিতে গিয়ে আইনজীবী যে ভাষা ভঙ্গিমা প্রকাশ করেন, বিরক্ত হন প্রধান বিচারপতি। তিনি বলেন এই ধরনের শব্দবন্ধ ব্যবহার মোটেই কোর্ট রুমে চলে না।
আইনজীবীকে তিনি মনে করিয়ে দেন, ‘এটা কোনও কফিশপ নয়।’

২০১৮ সালের একটি মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় প্রশ্ন করেন, ‘এই আবেদন আর্টিকল ৩২ সংক্রান্ত। কীভাবে জনস্বার্থ মামলা দায়ের করে একজন বিচারপতিকে রেসপন্ডেন্ট হিসেবে যুক্ত করা যায়?’ প্রধান বিচারপতি আরও বলেন, ‘সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ বলছে, সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে সংবিধানে প্রতিকার চাওয়ার অধিকার আছে।’

প্রধান বিচারপতির এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই আইনজীবী বলেন, ‘Yeah, yeah the then CJI Ranjan Gogoi’। এই কথাতেই আইনজীবীকে ভৎসনা করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি আইনজীবীকে বলেন, “অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন।” প্রধান বিচারপতি বলেন, “আপনি একজন বিচারপতির বিরুদ্ধে এভাবে মামলা দায়ের করতে পারেন না।”

আইনজীবী বলেন, “অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন গগৈ আমার আবেদন খারিজ করে দিয়েছিলেন। আমার কোনও দোষ নেই। আমি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস ঠাকুরকেও বলেছিলাম শ্রম আইন সংক্রান্ত এই আবেদন শোনা হোক। কিন্তু সেটাও খারিজ হয়ে যায়।”
এরপর প্রধান বিচারপতি বলেন, “হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করার সময় কোনও বিচারপতির বিরোধিতা করা যায় না।” বিচারপতি জানিয়ে দেন প্রাক্তন বিচারপতি গগৈ এর নাম বাদ দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.