ব্যাংককে , আগুনে ভস্মীভূত হয়ে মৃত্যু ২৫ স্কুল পড়ুয়ার । সূত্রের খবর , ব্যাংককে একটি স্কুল বাসে ৫ জন শিক্ষক সহ মোট ৪৪ জন ছিলেন । সেই স্কুল বাসেই আগুন লেগে মৃত্যু হয় ২৫ জনের । বাসে থাকা পড়ুয়াদের বয়স , ৩ থেকে ১৫ বছরের মধ্যে ছিল । ব্যাংককের সময় অনুযায়ী , মঙ্গলবার , দুপুর ১২ টা নাগাদ , দুর্ঘটনাটি ঘটে ।
স্কুল বাসটিতে, চলন্ত অবস্থাতেই আগুন ধরে যায় । চোখের পলক পড়তে না পড়তেই , মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে সেই আগুন । কিছু করার আগেই , আগুন সম্পূর্ণ ভাবে গ্রাস করে নেয় , স্কুল পড়ুয়া ভর্তি বাসটিকে । আগুনে ভস্মীভূত হয়ে মৃত্যু হয় ২৫ জনের । স্থানীয়রা তৎক্ষনাৎ , তড়িঘড়ি করে , বাকিদের উদ্ধার করে । বাসে থাকা বাকিদের , অনেকেরই অবস্থা , গুরুতর বলে জন্য গেছে ।
সূত্রের খবর , প্রথমে চাকা ফেটে যায় বাসটির , তারপরে আগুন লেগে যায় বাসটিতে । বাসের মধ্যেই মৃত্যু হওয়া পড়ুয়াদের দেহ যেভাবে আগুনের কবলে ঝলসে গিয়েছে , তাতে পড়ুয়াদের দেহ সনাক্ত করাই দুর্বিসহ হয়ে উঠছে । স্কুলবাসটি পড়ুয়াদের নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল বলে জানা গেছে । এবং ফেরার পথে ঘরে এই দুর্ঘটনা ।







