রাজ্য

পুরোপুরি বিপদমুক্ত নন , তবে আগের থেকে কিছুটা স্থিতিশীল পুলস্ত্য

বিপদ এখনো পুরোপুরি কাটেনি , জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্যের । তবে জানা গেছে , আগের থেকে কিছুটা স্থিতিশীল রয়েছেন তিনি । চিকিৎসকদের তরফে জানানো হয়েছে , পুলস্ত্যের দেহে , সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছে । পাশাপাশি পিঠে ব্যাথা , মাথা ঘোরা , বমি বমি ভাব ছিল তাঁর । রক্তচাপও কমে গিয়েছিলো এই অনশনকারী জুনিয়র ডাক্তারের । তবে সবচেয়ে বেশি উদ্বিগ্নের বিষয় ছিল ইউরিন হচ্ছিল না পুলস্ত্যের । তবে এখন তা স্বাভাবিক হয়েছে ।

অনশনকারী জুনিয়র ডাক্তারদের মধ্যে , অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন , অনিকেত মাহাতো , অনুষ্টুপ মুখোপাধ্যায়েরাও । উল্লেখ্য , চিকিৎসকেরা অনিকেত এবং পুলস্ত্যের শারীরিক সমস্যার মধ্যে অনেকটা মিল পেয়েছেন । অনিকেতের মতো পুলস্ত্যেরও কিটোন বডির মাত্রা বেড়ে ৩+ হয়েছিল । এই কিটোন বডি বাড়তে থাকলে কোমায় পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকে রোগীর । যদিও জানা গেছে , অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বর্তমানে অনেকটা সুস্থ ।

চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পুলস্ত্য আচার্য্য । তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে , ৫ সদস্যের মেডিক্যাল টিম । জানা গেছে , এখনো স্যালাইন চলছে তাঁর ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.