রাজ্য

ডানা মোকাবেলায় নবান্নে কন্ট্রোল রুমে রাত জাগছেন মুখ্যমন্ত্রী

কিছুক্ষণের মধ্যেই আছড়ে পরতে চলেছে ঘূর্ণিঝড় ডানা। প্রতিনিয়ত শক্তি বৃদ্ধি করে ডানা ঝাপটাচ্ছে এই ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড় মোকাবিলা করতে তৎপর রয়েছে প্রশাসন। ইতিমধ্যেই পৌরসভার ইন্টিগ্রেটেড কন্ট্রোলরুমে চলছে নজরদারি। এমনকি বৃহস্পতিবার ডানা মোকাবেলায় কন্ট্রোলরুমে রাত জাগবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে ডানা রয়েছে ধামরা থেকে ১৮০ কিলোমিটার ও সাগরদ্বীপ থেকে ২৫০ কিলোমিটার দূরে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশ খানিকটা পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় পরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি ৮ টার পর থেকে পুরোপুরি ভাবে বন্ধ থাকবে রেল পরিষেবা। ঘূর্ণিঝড়ে যেকোনো রকম ক্ষয়ক্ষতি হলে সেটা মোকাবিলা করতে তৎপর রয়েছে প্রশাসনের আধিকারিকেরা। ২৪ ঘন্টা রাজ্যের বিভিন্ন কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি।

আজ রাতভর নবান্নের কন্ট্রোল রুম থেকে নজরদারি করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কন্ট্রোল রুমে থাকবেন স্বরাষ্ট্র সচিব। পাশাপাশি একাধিক রেলস্টেশনে রাখা হয়েছে মেডিকেল টিম। নবান্ন সহ বিভিন্ন জেলায় চালু করা হয়েছে হেল্প লাইন নাম্বার। পাশাপাশি রাজ্যে বুকে খোলা হয়েছে ৮৫১ টি ত্রান শিবির। প্রশাসনের সমস্ত নির্দেশিকা মেনে চলার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও যে কোন সময় ডানা আছে পড়ুক না কেন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন বলে বার্তা রাজ্যের সুপ্রিমোর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.