রাজনীতি

তৃণমূলের অবস্থান বিক্ষোভ ইলামবাজারে

পশ্চিম বাংলাকে কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে কলকাতা সহ সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ২৯ এবং ৩০ শে মার্চ ২০২৩। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ ইলামবাজার ব্লক অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের অবস্থান কর্মসূচি শুরু হয়। এই অবস্থান কর্মসূচি মঞ্চে উপবিষ্ট ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমান ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু দুলাল চন্দ্র রায় মাহফুজ মোল্লা সহ ব্লকের শীর্ষ নেতৃত্ব নেতৃত্ব। প্রায় 300 লোকের উপস্থিতিতে এই অবস্থান বিক্ষোভ চলে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও ব্লক সভাপতি ফজলুর রহমান সাংবাদিকদের জানান কেন্দ্রীয় সরকারের পশ্চিমবাংলার প্রতি আর্থিক বঞ্চনার প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। ১০০ দিনের কাজ আবাস যোজনা টাকা ইত্যাদি বন্ধ করে দেওয়ার ফলে বাংলার সাধারণ দরিদ্র মানুষ অসহায় হয়ে পড়েছেন তারই পরিপ্রেক্ষিতে এই অবস্থান-বিক্ষোভ বলে জানা গেছে। এর প্রতি উত্তরে ইলামবাজার বিজেপি সভাপতি শুকদেব সাংবাদিকদের কি জানালেন তা আমরা শুনবো-===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.