রাজ্য

স্বস্তির নিঃশ্বাস! আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে প্রত্যেক জেলাতেই! সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে

 

চৈত্র মাসে তুখর গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলতে চলেছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, একই সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। ৬০ কিমি পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। রবিবার থেকে আবার আবহাওয়ার উন্নতি হবে।

 

আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ থেকে মেঘলা আকাশ, সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

 

হাওয়া অফিস আরও জানিয়েছে, একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে। যা বিহার ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে। মধ্যপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

 

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। জানা গিয়েছে, ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে।

 

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ও সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.