মহিলাদের অর্থনৈতিক সাবলম্বী করার জন্য রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে অন্যতম “লক্ষীর ভান্ডার” নিয়ে ফেসবুকে বিজেপির কুরুচিকর পোষ্টের বিরুদ্ধে পিংলা থানায় ডেপুটেশন জমা দিলো মহিলা তৃনমূল কংগ্রেস।
এদিন ডেপুটেশনে নেতৃত্ব দেয় ঘাটাল সাংগঠনিক জেলা মহিলা তৃনমূলের সভানেত্রী তনয়া দাস। উপস্থিত ছিলেন পিংলা ব্লক মহিলা তৃনমূল কংগ্রেস সভানেত্রী মৈত্রী জানা সামন্ত, পিংলা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সুলতা রাউৎ, ২নং জামনা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুম্পা পাত্র, ৬নং ক্ষীরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান পিয়ালী ধল সিনহা , ৫নং মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষি ও প্রানী সঞ্চালক তপতী মিশ্র সহ পিংলার একাধিক মহিলা তৃনমূল নেতৃত্ব।
ঘাটাল সাংগঠনিক জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী তনয়া দাস বলেন, “লক্ষীর ভান্ডার নিয়ে কুরুচিকর পোষ্ট যা আসলে মহিলাদের সম্মানহানি করে। লক্ষীর ভান্ডার একটি সরকারী প্রকল্প, যা মহিলাদের অর্থনৈতিকভাবে সুরক্ষা দেয়। সেই লক্ষীর ভান্ডার নিয়ে কুরুচিকর পোষ্ট সত্যি দূর্ভাগ্যজনক”।।







