বিনোদন জগতে বর্তমানে প্রতিনিয়ত নিত্য নতুন কাহিনী নিয়ে হাজির হন নির্দেশকেরা। কিছু কিছু কাহিনী থাকে যা দর্শকদের মন ছুঁয়ে যায়। ঠিক এইরকমই এই কাহিনী নিয়ে হাজির হচ্ছেন নির্দেশক নীরজ ঘাওয়ান। ছবির নাম‘হোমবাউন্ড’, যেখানে নিখাদ বন্ধুত্বের গল্প দেখতে পাবেন দর্শকেরা। জানা গিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। তবে রিলিজের আগেই সুখবর। অস্কারের তালিকায় নাম লেখানোর জন্য বেঁছে নেওয়া হয়েছে এই ছবিকে।
সূত্রের খবর, শুক্রবার ‘দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র বিশেষ এক বৈঠকে ভারতের বিভিন্ন ভাষার মোট প্রায় ২৪ টি ছবি থেকে বেছে নেওয়া হয়েছে‘হোমবাউন্ড’ছবিটিকে। পরবর্তীকালে এই ছবিই অস্কারের দৌড়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন অস্কারের অন্যতম বিচারক এন চন্দ্র সব লেখিকা রত্নত্তমা সেনগুপ্ত, প্রযোজক সুরিন্দর সিং-সহ আরও অনেকে।
‘হোমবাউন্ড’ ছাড়াও অস্কারের জন্য তালিকায় নাম লেখাবে‘তনভি দ্য গ্রেট’, ‘সুপারবয়েজ অফ মালেগাঁও’, কেশরী চ্যাপ্টার ২’, ‘পুষ্পা ২’, ‘কানাপ্পা’, ‘পানী’, ‘কুবেরা’র মতো ছবি।







