আজ অর্থাৎ ১৩ ই নভেম্বর রাজ্যের ছটি কেন্দ্রে উপনির্বাচন সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্রে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তায় ঘিরে ফেলেছে প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্র কোন অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেদিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন। সিতাই মাদারিহাট মেদিনীপুর নৈহাটি হারোয়া তালডাংরায় উপনির্বাচন চলছে।
দুপুর ৩ টে পর্যন্ত ভোটদানের শতাংশ ছিল ৫৯.৯৮ শতাংশ। বুধবার বাংলার ছয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। কমিশনের হিসাব অনুযায়ী, তালড্যাংরায় এখনও পর্যন্ত ভোট পড়েছে ৬৫ শতাংশ। বাকি পাঁচ আসনের মধ্যে সিতাইয়ে ভোটদানের হার ৫৮ শতাংশ। এ ছাড়াও মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া এবং মেদিনীপুরে যথাক্রমে ভোট পড়েছে ৫৭.৯৮ শতাংশ, ৫২.৪ শতাংশ, ৬৩.১১ শতাংশ এবং ৬১.৫৪ শতাংশ।







