রাজনীতি

জমা দিয়েছিলেন বায়োডাটা , কিন্তু দল প্রার্থী করলো না , অভিমানী রিঙ্কু এবার জানালেন অভিযোগ !

বায়োডাটা জমা দিয়েছিলেন প্রার্থী হওয়ার জন্য । কিন্তু কোনো লাভ হলো না তাতে । দিলীপ ঘোষ টিকিট পেলেও , টিকিট পেলেন না , দিলীপ পত্নী রিঙ্কু । আর টিকিট না পাওয়ায় অভিযোগ জানাতে , সোজা হাজির হলেন বিজেপি দফতরে । শুক্রবার সন্ধ্যায় , বিজেপির সল্টলেক দফতরে যান রিঙ্কু মজুমদার ।

দিলীপ পত্নী তথা , বিজেপি মহিলা মোর্চার নেত্রী , ২৬ এর বিধানসভা নির্বাচনের জন্য নিজের বায়োডাটা জমা দিয়েছিলেন । রাজারহাট নিউটাউন থেকে লড়াই করতে চেয়েছিলেন তিনি । কিন্তু বিজেপির তরফে ওই আসন পান পীযূষ কানোরিয়া । আর তারপরেই দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার আসন না পাওয়ায় অভিযোগ জানাতে চান ।

রিঙ্কু অভিযোগ জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের কাছে । তিনি দাবী করেছেন ভারতীয় জনতা পার্টি সঠিক প্রার্থী বাছাই করেনি , ওই স্থানে তাকেই প্রার্থী করা উচিত ছিল ।

এবিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য , “প্রার্থী হতে চেয়ে হাজার হাজার বায়োডাটা জমা পড়ছে। উনিও দিয়েছেন। দল ঠিক করবে কী করবে না করবে।” তবে রিঙ্কু বলেছেন , “আমি বাইরের কর্মী নই। আমি সিপিএম-কংগ্রেস থেকে আসিনি। বিজেপি দিয়েই রাজনৈতিক কেরিয়ার শুরু, সেটাতেই শেষ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.