জেলা

বন্ধ ঘরে রাখা ছিল ইঁদুর মারার গুঁড়ো বিষ, বিষক্রিয়ায় মৃত্যু দুই শিশুর

ইঁদুরের জন্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে ‘পেস্ট কন্ট্রোল’ এ খবর দেয় এক পরিবার। ‘পেস্ট কন্ট্রোল’ থেকে কর্মী এসে ইঁদুর মারার বিষ ঘরের কোনায় কোনায় রেখে গিয়েছিলেন গুঁড়ো বিষ। তাই হয়ে উঠলো সর্বনাশের কারণ।

রাতে জানলা, দরজা বন্ধ করে ঘুমোতে যায় ওই পরিবার। ঘরে চলছিল এসি। বুধবার সকালে পরিবারের কারও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারপরই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঢুকতেই দেখেন দুই সন্তান-সহ দম্পতি অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন।

তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে গেলে দুই সন্তানকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। দম্পতির অবস্থা সঙ্কটজনক বর্তমানে সঙ্কটজনক। ঘটনাটি তামিলনাড়ুর চেন্নাইয়ের কুন্দ্রথুর এলাকায়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ঘরের ভেতরে খোলা অবস্থায় রাখা ছিল ইঁদুর মারার বিষ। রাতে খেয়েদেয়ে শুতে গিয়েছিলেন দম্পতি। এসি চালানোর ফলে ঘরের সব জানলাও বন্ধ ছিল। আর তাতেই বিষ বাতাসে মিশে যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট বলা যাবে বলেও জানিয়েছেন তদন্তকারী এক আধিকারিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.