বহু বছর ধরে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ভেবে ভুল করেছিলেন পৃথিবীর বৃহত্তম প্রবালকে। এই প্রভাব প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। এই বিস্ময়কর প্রবালটি বিজ্ঞানী ও সামুদ্রিক গবেষকদের জন্য এক অবিশ্বাস্য আবিষ্কার।
৩০০ বছরের পুরনো এই প্রবালটি প্রথমে জাহাজের ধ্বংসাবশেষ মনে হলেও, পরে তা বিশাল আকারের একটি জীবন্ত প্রবাল হিসেবে চিহ্নিত হয়। ৩৪ মিটার চওড়া এবং ৩২ মিটার দীর্ঘ এই প্রবালটি শত শত ছোট প্রবাল কীট (পলিপ) দিয়ে তৈরি। এটি এতটাই বিশাল যে, মহাশূন্য থেকেও দৃশ্যমান হতে পারে। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি অভিযানে এটি আবিষ্কৃত হয়, যখন প্রথমে গবেষকেরা এটি একটি জাহাজের ধ্বংসাবশেষ মনে করেছিলেন। তবে প্রবালটির উজ্জ্বল রঙের ছটা ও তার বিশাল আকার দেখে তারা বুঝতে পারেন যে এটি একটি জীবন্ত প্রবাল। এই বিশাল প্রবালটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে টিকে থাকার এক আশ্চর্য উদাহরণ, বিশেষ করে যখন প্রবাল প্রাচীরের অস্তিত্ব সঙ্কটের মুখে। পরিবেশবিদ এনরিক সালা জানিয়েছেন, যখন পৃথিবীতে আবিষ্কার করার মত কিছু নেই বলে সবাই মন্তব্য করছেন তখনই এই বিশাল জীবন্ত প্রবালটি আবিষ্কার হল।







