রাজ্য

আর জি কর কাণ্ডের প্রভাবে ফাঁকা পুজোর বাজার, প্রতিবাদের মিছিলে মুখ ফিরিয়েছে ক্রেতারা

আর জি কর হাসপাতালের চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে উত্তাল কলকাতা। তার প্রভাব পড়েছে শহরের পুজোর বাজারেও। গড়িয়াহাট থেকে হাতিবাগান, সর্বত্রই দেখা যাচ্ছে ক্রেতাশূন্য ফাঁকা বাজারের ছবি। বিক্রেতারা হতাশ, পুজোর কেনাকাটা নিয়ে যে উৎসাহ তারা প্রত্যাশা করেছিলেন, তা পুরোপুরি ম্লান হয়ে গেছে।

গড়িয়াহাটের এক ব্যবসায়ী আক্ষেপ করে বলেন, ‘‘এ সময়ে যেখানে পা ফেলার জায়গা থাকত না, সেখানে এখন ফুটবল খেলার মতো ফাঁকা!’’ নিউমার্কেটে কিছুটা ভিড় দেখা গেলেও, শহরের বেশিরভাগ এলাকাতেই ক্রেতাদের অনুপস্থিতি স্পষ্ট। হাতিবাগানে প্রতিবাদ মিছিলের মাঝে ক্রেতারা দূরে সরে গেছেন, ফুটপাতের দোকানগুলো প্রায় জনশূন্য। গড়িয়াহাটেও মানববন্ধনের প্রভাবে কেনাকাটার বদলে প্রতিবাদে অংশগ্রহণ করছে মানুষ।

বৃষ্টির পরে শহরে স্বস্তি এলেও, প্রতিবাদের জেরে ব্যবসায়ীদের মনে আশঙ্কার কালো মেঘ। পুজোর বাজার আদৌ জমবে কি না, সেই প্রশ্নই এখন উঠে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.