রাজ্য

বাংলা বলা অপরাধ! হাওড়া মেট্রোয় বাংলায় কথা বলায় হেনস্তা হলেন যাত্রী

বাংলা ভাষায় গুগুল পে ব্যাবহারে মার খেতে হয়েছিল এক ব্যবসায়ীকে। এইবার বাংলা ভাষায় মেট্রোর টিকিট চাওয়ায় যাত্রীদের হেনস্তা হতে হয় মেট্রো কর্মচারীর কাছে। অবাঙালি কর্মচারির মন্তব্য, সব বাঙালিই বাংলাদেশি। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শোনা যায় ‘জয় বাংলার’ স্লোগান। অভিযোগ পাওয়ার সাথে সাথেই কতৃপক্ষ করা ব্যবস্থা নিলেন ওই কর্মচারির বিরুদ্ধে।
সোশাল মিডিয়ার একটি পোস্ট থেকে জানা যায়, ওইদিন এক যাত্রী টিকিট কাটার সময় বাংলায় কথা বলেন। সঙ্গে সঙ্গেই আপত্তি করেন ওই মেট্রোয় কর্মরত এক কর্মী। তারপরই বাঙালিদের বাংলাদেশি বলে কটাক্ষ করেন তিনি । এই ঘটনার প্রতিবাদে সুর জাগালেন যাত্রীরা, জয় বাংলা স্লোগানের মধ্যদিয়ে। এক যাত্রীর অভিযোগ করেন, সেই কর্মী অন্য রাজ্যের বাসিন্দা। তিনি বাঙালি নন। তিনি চাকরিও করেন বাংলার মাটিতে, আর সেখানেই অফিসে বসে তিনি বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছেন। মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায় হয়। এরপরই মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়।
তারপরই কড়া পদক্ষেপ নেন কর্তৃপক্ষ। আপাতত একদিনের জন্য তাকে সরানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভাগিও তদন্তও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.