খেলাধুলা

চলতি শিরিজেই অশ্বিনের বদলি পেয়ে গেল গুরু গম্ভীর! মুম্বাই অলরাউন্ডারকে নিয়ে নতুন আশার আলো

রবিচন্দ্রন অশ্বিনের অবসর পরবর্তী ভারতের চতুর্থ ও পঞ্চম বর্ডার-গাভাসকার টেস্টের জন্য দলে অন্তর্ভুক্ত হলেন মুম্বাইয়ের অফস্পিনার অলরাউন্ডার তনুশ কোতিয়ান। মেলবোর্নে দলের সাথে যোগ দিতে আগামী মঙ্গলবার উড়ে যাবেন তিনি।

২৬ বছর বয়সী কোতিয়ানের প্রথম-শ্রেণীর অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে এই সুযোগ এনে দিয়েছে। ৩৩টি প্রথম-শ্রেণীর ম্যাচে ২৫.৭০ গড়ে ১০১ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ব্যাট হাতে ৪১.২১ গড়ে ১৫২৫ রান করেছেন। তার ঝুলিতে রয়েছে দুটি সেঞ্চুরি এবং ১৩টি হাফ-সেঞ্চুরি।

২০২৩-২৪ রঞ্জি ট্রফি জয়ের ক্ষেত্রে মুম্বাইয়ের প্রধান স্থম্ভ ছিলেন কোটিয়ান। তিনি সেই মৌসুমে ৫০০ রান ও ২৫ উইকেটের বিরল ডাবল অর্জন করেন, যা তাকে প্লেয়ার-অফ-দ্য-টুর্নামেন্ট খেতাব এনে দেয়। চলতি রঞ্জি মৌসুমেও তার বোলিং নজরকাড়া, ১৬.৬৬ গড়ে ১২টি উইকেট শিকার করেছেন।

সম্প্রতি ইরানি কাপ ফাইনালে ব্যাটিংয়ে তার অসাধারণ ৬৪ ও অপরাজিত ১১৪ রানের ইনিংস ও তিনটি উইকেট দখলের পারফরম্যান্স তাকে দলে জায়গা পেতে সাহায্য করেছে।

তনুশ কোতিয়ান বর্তমানে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার সাথে ভারতের স্পিন বিভাগকে শক্তিশালী করার জন্য প্রস্তুত। অক্ষর প্যাটেলের অনুপলব্ধতার কারণে কোতিয়ানের অন্তর্ভুক্তি ভারতীয় টিম ম্যানেজমেন্টের দূরদর্শী পরিকল্পনার প্রতিফলন।

বর্ডার-গাভাসকার সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার, যেখানে সিরিজ ১-১ সমতায় রয়েছে। তনুশের অন্তর্ভুক্তি কি ভারতের জয়ের দিশা দেখাবে? সেটাই এখন দেখার অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.