খেলাধুলা

প্লে-অফ নিয়ে সমর্থকদের আশার কথা শোনালেন ডায়ামান্টাকোস-ক্লেন্টন জুটি

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) চলতি মরশুমে ইস্টবেঙ্গল ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে চলেছে। শনিবার সল্টলেক স্টেডিয়ামে জামশেদপুর এফসির বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়ে ডিসেম্বরের তৃতীয় এবং চলতি মরশুমের চতুর্থ জয় তুলে নিয়েছে দলটি। ম্যাচের ৬০তম মিনিটে দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের একমাত্র গোলই তিন পয়েন্ট নিশ্চিত করেছে।

ডায়ামান্টাকোস বলেন, “আমরা অনেক সুযোগ তৈরি করেছি। তবে আরও সুযোগ কাজে লাগানো দরকার। দলের এই ক্লিন শিট জয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এক ধাপ করে এগোচ্ছি এবং এখন পুরোপুরি হায়দরাবাদ এফসির বিপক্ষে পরবর্তী ম্যাচের উপর মনোনিবেশ করছি।”

ডায়ামান্টাকোস এদিন তার অষ্টম গোল করেছেন, আর অধিনায়ক ক্লেইটন সিলভা নিজের অনবদ্য পারফরম্যান্সে দলকে অনুপ্রাণিত করেছেন। ম্যাচে চারটি সুযোগ তৈরি, ছয়টি ক্রস এবং ৮৩ শতাংশ পাসিং অ্যাকিউরেসি ছিল সিলভার নামের পাশে। সিলভা বলেন, “আমরা ভালো খেলেছি এবং তিন পয়েন্ট পেয়েছি। যদিও কয়েকটি সুযোগ মিস করেছি, ডিমির গোল আমাদের জন্য যথেষ্ট ছিল। এটি পুরোপুরি দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা এই কাজ চালিয়ে যেতে চাই।”

টেবিলের অবস্থান মজবুত করতে ইস্টবেঙ্গল এখন ম্যাচ ধরে পরিকল্পনা করছে। জামশেদপুর এফসির বিপক্ষে জয়ের ধারা বজায় রেখে দলটি হায়দরাবাদ ম্যাচেও ভালো ফলের আশায় মাঠে নামবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.