অফবিট

আপনার নাক ডাকায় বিরক্ত পাশের মানুষ? জেনে নিন ঘরোয়া উপায়

অনেকেই ঘুমের মধ্যে নাক ডাকেন। আর তার সঙ্গে যিনি থাকেন তাঁকে পড়তে হয় সমস্যায়। কারণ যিনি নাক ডাকছেন তিনি তো টের পাচ্ছেন না, কিন্তু সঙ্গে যিনি আছেন তাঁর ঘুমের দফারফা হয়। এর ফলে অনেক সময় সমস্যাও তৈরি হয়। নাল ডাকার সমস্যা দূর করতে কী করবেন ভাবছেন? আসুন দেখে নিন।

* চিত্ হয়ে নয়, চেষ্টা করুন পাশ ফিরে শোয়ার। মুখ ঢেকে শোবেন না। তাতে শ্বাসের সমস্যা হয়। আর তা থেকেই নাক ডাকার সূত্রপাত হয়।

* গলা পর্যন্ত মদ খেয়ে ধুপ করে ঘুমিয়ে পরবেন না। মাতালদের নাসিকা একটু বেশিই ডাকে। এটা প্রমাণিত। অতএব মনের সুখে মদ খেয়ে টুকটুক করে বিছানার দিকে পারি দেবেন না। হাঁটতে যদি নাও পারেন, বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন।

* কমিয়ে ফেলুন নেশা বিশেষ করে সিগারেটের নেশা।

* ঘুমাতে যওয়ার আগে ভাল করে নাক ঝেড়ে নিন। নাক বন্ধ থাকলেই নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে। এবং নাছোড় নাক ডাকতে শুরু করবেই।

* ভোর বেলা উঠে নিয়ম করে প্রাণায়ম করুন।

আপনার নাকের ঢক্কআ-নিনাদের চোটে যদি বাড়ি ঘর কাঁপার উপক্রম হয়, সাত-পাঁচ না ভেবে সোজা ডাক্তারের কাছে যান। জানবেন, লক্ষণটা মোটেও ভাল নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.