স্পিড ব্রেকারের ঝাকুনিতে অ্যাম্বুলেন্সেই ফিরে পেলেন প্রাণ। বেঁচে উঠলেন ৬৫ বছরের বৃদ্ধ। হৃদরোগে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হন সেই বৃদ্ধ চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার শেষ যাত্রায় ঘটলো চমৎকার। রাস্তায় ঝাকুনির পর মৃতকে নড়াচড়া করতে দেখেন পরিবারের সদস্যরা। সাথে সাথেই নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে। তারপর সেখান থেকে হেটে হেটেই বাড়ি ফেরেন তিনি বৃদ্ধ।
ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের কোল্হাপুরে।। ৬৫ বছর বয়সি ব্রদ্ধ পানদুরাং উল্পে, কিছু দিন আগে হৃদ্রোগে আক্রান্ত হন ।
তাঁর পরিবার জানান , পানদুরাং উল্পে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে থেকে ফিরে আসার পর চা খাওয়ার সময় শরীর খারাপ করেন। তারপরই তিনি বমি করে জ্ঞান হারান। দ্রুত নিকটবর্তী হাসপাতালে বৃদ্ধকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে অভিযোগ করেন পরিবার।
বৃদ্ধের ‘দেহ’ অ্যাম্বুল্যান্সে করে বাড়িতে নিয়ে আসা হচ্ছিলো। তারপর তাকে শ্মশানে নিয়ে শেষ কৃত্তের কথাও ওঠে। বৃদ্ধর মৃত্যুসংবাদ পেয়ে ইতিমধ্যে বাড়িতে জড়ো হতে থাকে আত্মীয়েরা। কিন্তু হটাৎ রাস্তায় একটি স্পিড ব্রেকারের কারণে লাফিয়ে ওঠে অ্যাম্বুল্যান্সটি। সেই সময়ে ওই বৃদ্ধের পরিবারের সদস্যেরা লক্ষ্য করেন, তাঁর হাতের আঙুলগুলি নড়ছে। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় অন্য এক হাসপাতালে।
বৃদ্ধ হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে দু’সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন হেঁটে হেঁটেই। তবে যেই হাসপাতাল থেকে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, এখনও সেখানকার কর্তৃপক্ষের থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







