নদীতে কেউ নামবেন না, কারণ ঐ নদীটি পুরোপুরি বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রচারে নতুন করে বিতর্ক। ভারতীয়দের দাবি ঐ নদী ভারতের সীমান্তের মধ্যে। কৃষ্ণনগর বিএসএফ রেঞ্জের রংঘাট এলাকায় একটি নদী ঘিরে এখন নতুন করে তরজা দুই দেশের। কৃষ্ণনগর বিএসএফ রেঞ্জের অধীনঘাট রংঘাট, কৃষ্ণ প্রতাপপুর সহ একাধিক সীমান্তবর্তী এলাকা রয়েছে। সেই সীমান্তবর্তী এলাকায় দুই দেশের মাঝে একটি কোদালিয়া নদী রয়েছে।
জানাজায় দীর্ঘদিন ধরেই সেটা ভারত সীমান্তের মধ্যে রয়েছে। কিন্তু কিছুদিন ধরে বাংলাদেশ সেনা মাইকে প্রচার করছে সেই নদী নাকি তাদের দখলে। সেই কারণে কোন ভারতীয় বাসিন্দা যাতে সেই পুকুরে না নামেন কিংবা না ব্যবহার করেন । যা নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভারতীয়দের দাবি ঐ নদী দীর্ঘদিন ধরেই ভারত সীমান্তর মধ্যে রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে ওই নদী স্নানের কাজে অথবা মাছ ধরার কাজে ব্যবহার করে আসছেন। পাশাপাশি জানা যায় বাংলাদেশ সেনাবাহিনীর তরফে কিছু সিমেন্টের পিলার ছিল সীমানা নির্ধারিত করার জন্য সেই পিলারগুলিও বাংলাদেশ সেনাবাহিনী তুলে দিয়েছে। ভারতীয়রা মনে করছেন বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ভারতের সঙ্গে একটি ঝামেলা তৈরি করার চেষ্টা চালাচ্ছে।







