মেদিনীপুরের মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত স্যালাইন ব্যবহার নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মহিষাদল বিধানসভার প্রাক্তন বিধায়ক ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিদার। শনিবার একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে তিনি বলেন স্যালাইন কিংবা যেকোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসা কর্মী বা নার্সদের পাশাপাশি সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট চিকিৎসকের। যেকোনো ওষুধ এবং স্যালাইন, ইনজেকশন প্রয়োগ করার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণের দিন এবং কম্পোজিশন দেখে নিয়ে সেটা নথিবদ্ধ করতে হয় হাসপাতাল রেজিস্টার খাতায়। সে ক্ষেত্রে যদি কোন রকম গাফিলতি থাকে তাহলে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। প্রাক্তন মন্ত্রীর দাবি আগের থেকে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক উন্নতি এনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে ভুল ত্রুটি হচ্ছে সেগুলো শোধরাতে হবে এবং নজরদারি করতে হবে। তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরকে আরো উদ্যোগী হতে হবে। মেডিকেল সাইন্স আগের থেকে অনেক উন্নত হয়েছে, রোগীদের ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও এখন অনেক চিকিৎসকদের। তবে চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসা কর্মীদেরও ওয়েল ট্রেন্ড হতে হবে। তবে মেদিনীপুরের প্রসূতি মৃত্যুর ঘটনা অবশ্যই অপ্রত্যাশিত বলেও জানান তিনি।
Read Next
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
Related Articles
Check Also
Close







