অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঠাকুরচক থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা, বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পদযাত্রা শেষে রেয়াপাড়ায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী।
১)আর জি কর-কাণ্ডে সঞ্জয়ের আমৃত্যু কারাবাস। রায়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য।
২)মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার জেলা সফরেই কি ফুল বদল সেরে ফেলবেন জন বার্লা? রাজ্য রাজনীতিতে এই জল্পনাই জোরাল হয়েছে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে আমন্ত্রণ ঘিরে। মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা।
৩)অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের বর্ষপূর্তিতেই মুর্শিদাবাদে রামমন্দিরের শিলান্যাস। আগেই বেলডাঙায় বাবরি মসজিদ স্থাপনের ঘোষণা হুমায়ুন কবীরের। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলায় মেরুকরণের রাজনীতিতে শান?
৪)বাংলাদেশীদের কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা। বাঁধা দিতে গিয়ে আক্রান্ত বিএসএফ জওয়ান। কোচবিহারের নারায়ণগঞ্জ বর্ডার আউট পোস্টের ঘটনা। গুরুতর জখম হন জওয়ান।
৫) নন্দীগ্রামে দেড়শ বিঘা জমির উপর তৈরি হচ্ছে রাম মন্দির ঘোষণা শুভেন্দুর। ৬ এপ্রিল শিলান্যাশ হবে এই মন্দিরের।







