সম্প্রতি কুয়েত অগ্নিকাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন মোট ৪৫ জন ভারতীয়। তাদের মধ্যে ২৩ জন কেরলের, ৭ জন তামিলনাড়ুর, ৩ জন উত্তর প্রদেশের, ২ জন উড়িষ্যার। এ ছাড়া অমৃতদের মধ্যে রয়েছেন বিহার, পাঞ্জাব, কর্নাটক, মহারাষ্ট্র, ঝড়খণ্ড, হরিয়ানা ও পশ্চিমবঙ্গের একজন করে বাসিন্দা।
আজ অর্থাৎ শুক্রবার ফিরিয়ে আনা হবে ঘরের ছেলেদের নিথর দেহ ঘরে। আজ ভোরবেলা বায়ু সোনার একটি বিমান কুয়েতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সকাল ১০ টা বাজতে ৩০ মিনিটে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করার কথা। মৃতের অধিকাংশ কেরালার বাসিন্দা তাই আগে কোচি বিমানবন্দরে থামছে বায়ু সোনার বিমান।
আর এই বিষয়ে এবার কংগ্রেস বিধায়ক চন্ডী ওমেন তার বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ‘‘এটা খুবই দুঃখজনক। এই ট্র্যাজেডিতে আমরা আমাদের সহকর্মী ভাইদের হারিয়েছি।’’
তিনি আরও বলেছেন, ‘‘আমি আশা করি, কুয়েত সরকার দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং শোকসন্তপ্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করবে। ভারত সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যাতে আমাদের লোকেরা এমন জায়গায় আবাসন পায় যেখানে সুরক্ষা রয়েছে।”







