প্রজাতন্ত্র দিবসের ৭৬ তম দিনে রবিবার দুপুরে কলকাতা একান্নবর্তী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্থানীয় কৃষ্টি অডিটোরিয়ামে ষাট বা ষাট উদ্ধে নববারাকপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে দশ জন মহিলার স্বনির্ভরতার লক্ষ্যে দুর্গতিনাশিনী নামক সেল্ফ হেল্প গ্রুপে প্রত্যেক কে এককালীন দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দিলেন সংস্থার সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী বলেন ২০০৮ সাল থেকে একান্নবর্তী এনজিও এর পথ চলা শুরু। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা ও শিশুদের মান উন্নয়নে নানাবিধ কাজে নিজেদের নিযুক্তি করি। গত বছর স্বাধীন ভারতের সংবিধানের গৌরবময় ৭৫ বছর কে সামনে রেখে গত বছর এপ্রিলে রোটারি সদনে ষাটোর্ধ মহিলাদের নিয়ে স্বনির্ভরতাই আমার শক্তি ‘বোধন’ জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এবছর ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের নববারাকপুরে বিভিন্ন ওয়ার্ডের দশ জন ষাটোর্ধ মহিলা দের স্বনির্ভরতার লক্ষ্যে দুর্গতিনাশিনী নামক সেল্ফ হেল্প গ্রুপে প্রথম ধাপে প্রত্যেক কে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হল। এই টাকা ফেরতযোগ্য নয়। মন্ত্রী বলেন ষাট বা ষাটোর্ধ সিনিয়র সিটিজেন মহিলাদের কর্ম ক্ষমতা বা দক্ষতা কমে না। ধারনা ভুল। সেল্ফ হেল্প গ্রুপে মহিলা দের স্বনির্ভর ও স্বাবলম্বী হতেই এই সংবিধানের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে দুর্গতিনাশিনী গ্রুপের নববারাকপুরে আত্মপ্রকাশ হল। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্থানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, সুদীপ ঘোষ সহ একঝাঁক পুর প্রতিনিধি ।
Read Next
November 19, 2026
হনিমুনে গিয়ে মর্মান্তিক পরিণতি! সিটংয়ের হোমস্টেতে বারবিকিউয়ের আগুনে ঝলসে মৃত্যু তরুণীর
November 19, 2026
আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে টাকা চাইলেই থানায় যান, দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের
November 19, 2026
দুর্যোগের জেরে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা, নতুন দিন ঘোষণা রবিবার
November 19, 2026
বিদেশে গিয়ে দেশ সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন রাহুল, কড়া জবাব দিলেন রিজিজু
November 19, 2026
অখিলেশ দাঁড়ালে অযোধ্যা থেকেই লড়ব: গোরক্ষপুরের সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী যোগীর
November 19, 2026
ধর্ষণের চেষ্টা, যৌন হেনস্থা ও তোলাবাজির অভিযোগ, নতুন করে আইনি জটে প্রাক্তন দুই মন্ত্রী ইন্দ্রনীল ও ব্রাত্য!
Related Articles
Check Also
Close







