রাজনীতি

“৪ জুন মিলিয়ে নেবেন” বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপি বাংলায় ফল হবে ব্যাপক এমনই দাবি করেছেন নরেন্দ্র মোদী।এদিকে বাংলায় ঠিক কতগুলি আসন তৃণমূল দখল করবে জোর গলায় বলতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

প্রথম ৬ দফার ভোটে ৩৩ আসনের মধ্যে তৃণমূল কটি আসন পাবেন তা জানিয়ে দিলেন তৃণমূল নেতা অভিষেক।

এদিন প্রচার সভার শেষে অভিষেক বলেন, ” আমার সাংবাদিক বন্ধুরা আমাকে বহুবার জিজ্ঞাসা করেছেন যে এই বছর কটি আসন জিততে পারে তৃণমূল?আমি বলেছিলাম সঠিক সময় এলে বলব।”

তৃণমূল কটা আসন জয়ী হতে পারে এই প্রসঙ্গে অভিষেক জানান, ” এখনও পর্যন্ত ৬ টা আসনে ভোট হয়ে গিয়েছে । মোট ৩৩টি আসনের ভোট হয়েছে । তার মধ্যে ২৩টি আসনই তৃণমূল পাবে, এখনও ৯টি আসনের ভোট বাকি রয়েছে। ৪ জুন এই দাবি মিলিয়ে নেবেন।”

জোর কদমে চলছে নির্বাচনের লড়াই। অন্যদিকে বিজোপির বহু প্রার্থীই দাবি করেছেন যে এই বছর ২৫ এর উপরে সিট পাবে গেরুয়া শিবির। এবার পরিসংখ্যান কী দাঁড়ায় তা শুধুমাত্র দেখার পালা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.