২০১৬ সালে বিজয় সাপরু ও রাধিকা রাওয়ের পরিচালনায় বড় পর্দায় মুক্তি পায় প্রেমের গল্প দিয়ে ঘেরা সনম তেরি কাসাম। তবে সেই সময় বক্স অফিসে সেরকম ভাবে জায়গা করতে পারেনি। তবে প্রায় ৯ বছর পর এই সিনেমা ফের বড় পর্দায় মুক্তি পেল। এবার রিলিজের পর এই সিনেমা সমস্ত নতুন ও পুরনো সিনেমাকে একাই টক্কর দিল।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে বড় পর্দায় রি-রিলিজ করে এই ৯ বছর পুরনো প্রেমের সিনেমা সনম তেরি কাসাম। একই দিনে বড় পর্দায় মুক্তি পেয়েছে লাভিআপ্পা, ব্যাড অ্যাশ রবি কুমারের মত দুটি নতুন সিনেমা। পাশাপাশি রি-রিলিজ করেছে পদ্মাবত এবং ইন্টারস্টিলারের মতো সিনেমা। তবে দ্বিতীয় বার বড় পর্দায় এসে এই সমস্ত সিনেমাকেই টেক্কা দিচ্ছে এই সিনেমা। দ্বিতীয়বারের জন্য এসে সনম তেরি কসম রীতিমতো বক্স অফিস দাপাচ্ছে।
২০২৫ সালে রিলিজের পর এই সিনেমা প্রথম দিনেই ৫. ১৪ কোটি টাকার ব্যবসা করেছে। এরপর দ্বিতীয় দিনে প্রায় ৯.৫ কোটি টাকা আয় করেছে এই সিনেমা। এত বছর পর বড়পর্দায় এসে এতটা ভালোবাসা পাবে ভাবেনি সিনেমা নির্মাতারা। এই সাফল্যে খুশি সিনেমার কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করা অভিনেতা হর্ষবর্ধন রানে এবং পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন। দ্বিতীয়বার মুক্তি পাওয়ার পর প্রথমবার মুক্তি পাওয়ার পর সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এই বিপুল সাফল্যে হতবাক হয়ে গেছে বিভিন্ন সিনেমা বিশেষজ্ঞরা। ভালোবাসার সপ্তাহে আলাদাই মাত্র এনে দিয়েছে এই সিনেমা বলে মনে করছে দর্শকমহল।







