স্পাইডার ম্যান চরিত্রটি ৮ থেকে ৮০ সকলেরই বেশ পছন্দের। সম্প্রতি হার্টফোর্ডশায়ারের ওয়াটফোর্ডের লিভসডেন স্টুডিওতে জোরকদমে শ্যুটিং চলছিল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র। এরই মাঝে ঘটে গেল বিপত্তি। সেই শ্যুটিংয়ে স্টান্ট করতে গিয়ে গুরুতর ভাবে আহত হলেন হলিউডের জনপ্রিয় নায়ক টম হল্যান্ড। যার ফলে স্থগিত রয়েছে সিনেমার শ্যুটিং।
স্পাইডার ম্যান এমন একটা চরিত্র যা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র শ্যুটিং শুরু হয়েছে। যেখানে প্রধান চরিত্রে এবারেও দেখা যাবে স্পাইডার ম্যান-খ্যাত হলিউড অভিনেতা টম হল্যান্ড। হার্টফোর্ডশায়ারের ওয়াটফোর্ডের লিভসডেন স্টুডিওতে জোর কদমে চলছে এই সিনেমার শ্যুটিংয়ের কাজ। সেখানেই স্টান্ট করতে গিয়ে ওপর থেকে নিচে পরে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন নায়ক। সেখানেই টম হল্যান্ডের পাশাপাশি আহত হয়েছে তাঁর স্টান্ট ডাবলও। তারপরেই তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ডের বাজেটে তৈরি হচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমা। নায়ক আহত হওয়ার ফলে বন্ধ রয়েছে সিনেমার শ্যুটিং। তবে বর্তমানে অভিনেতার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এরইমধ্যে বৈঠকের মাধ্যমে শ্যুটিংয়ের সময়সূচি নিয়ে পর্যালোচনা হবে। এই সিনেমায় নায়ক ছাড়াও অভিনয় করবেন তার বাগদত্তা জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন। এছাড়াও ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছে মার্ভেল ফ্র্যাঞ্চাইজি। পাশাপাশি এই সিনেমার পরিচালনা করছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে জ্যাকব ব্যাটালন, লিজা কোলন-জায়াস, জন বার্নথাল, কেভিন ফেইজ, মার্ক রাফালো, মাইকেল ম্যান্ডো ও একাধিক হলিউড তারকাকে। বিশ্বজুড়ে বড় পর্দায় এই সিনেমা মুক্তি পাবে ২০২৬-এর ৩১ শে জুলাই।







